বিশ্ব শিক্ষক দিবসে বগুড়ায় শিক্ষকদের মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

” পেশার সুরক্ষা এবং মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়া ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(৫ অক্টোবর) সোমবার, বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা শিক্ষা অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ব শিক্ষক দিবস প্রতি বছর ৫ অক্টোবর পালিত হয়। শিক্ষকদের অবদান ও পেশাগত মর্যাদাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ১৯৯৪ সাল থেকে ইউনেসকোর উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

এ সভায় সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়াই নয়, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম বাদশা বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষার মান আরও উন্নত হবে। একই সঙ্গে পরিবর্তিত সময় ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে শিক্ষকতা পেশার সুরক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্যেও শিক্ষকতা পেশার সুরক্ষা, মর্যাদা ও ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব শিক্ষক দিবসে বগুড়ায় শিক্ষকদের মর্যাদা ও পেশাগত উন্নয়ন নিয়ে আলোচনা

০৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top