
রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা
মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী।
রাজশাহীর নগরীর এলিট কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দৈনিক ডেসটিনির কুষ্টিয়া জেলা প্রতিনিধি মো. আসমান আলী। হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিয়েছেন রাজশাহীর সংবাদকর্মীবৃন্দ।
সোমবার ১৯ আক্টোবর বিকালে এলিট কেয়ার হাসপাতালে দৈনিক ডেসটিনির রাজশাহী জেলা প্রতিনিধি মো. আলাউদ্দীন মন্ডল এবং জাতীয় আইন সমাজ পত্রিকার বিভাগীয় সম্পাদক মো. তানজিলুল ইসলাম লাইক অসুস্থ আসমান আলীর শয্যাপাশে যান। তাঁরা চিকিৎসকের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি ও চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ডেসটিনির মোহনপুর উপজেলা প্রতিনিধি মো. ইসাহাক আলী (পিন্টু) মো. মনজুরুল মাহমুদ,(সুজন) উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ অসুস্থ সহকর্মীর পাশে থাকার আশ্বস্ত করেন এবং তাঁর আশু আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।