রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

[print_bangla]

আলাউদ্দিন  মন্ডল 

রাজশাহী মহানগরীতে ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রমে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের লক্ষ্যে সাহেব বাজার এলাকার সিটি কর্পোরেশনের বিভিন্ন মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।

​আজ রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টায় তিনি সাহেব বাজারস্থ সিটি কর্পোরেশন মার্কেটের কাঁচাবাজার, মাছপট্টি, মাংসপট্টি, কসাইখানা এবং উক্ত মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত দোকান ও স্থান ঘুরে দেখেন।

​পরিদর্শনকালে ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের পুনর্বাসনের জন্য দ্রুত একটি উপযুক্ত স্থান নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি মার্কেটের অব্যবহৃত ও পরিত্যক্ত স্থানগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

​পাশাপাশি সাহেব বাজারের কাঁচাবাজার, মাছপট্টি ও মাংসপট্টিসহ সংশ্লিষ্ট মার্কেটের সার্বিক স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতকরণ এবং মার্কেটগুলো নতুনভাবে আধুনিক উপায়ে নির্মাণের বিভিন্ন ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান রাসিক প্রশাসক। পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি এই লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীতে ফুটপাতে উচ্ছেদ হওয়া হকার ও ব্যবসায়ীদের পুনর্বাসনে সাহেব বাজার মার্কেট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top