সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

দিরাইয়ে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

[print_bangla]

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের দিরাইয়ে ১ কেজি গাঁজাসহ ভানু দাস (৬৫) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক ভানু দাস ওই গ্রামের মৃত নৃপেন্দ্র দাসের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, ভানু দাস দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে দিরাই থানা পুলিশের একটি দল তার বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

​দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভানু দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দিরাইয়ে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

০৭ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top