শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

[print_bangla]

সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার কালিগঞ্জে ৬ নং নলতা ইউনিয়ন পরিষদ ও সরকার অনুমোদিত উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে বাধা প্রদান, জনসাধারণের চলাচলের রাস্তা দখলের চেষ্টা এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমানের জনপ্রিয়তা ক্ষুণ্ন করতে পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে ইউপি সদস্য আহম্মদ আলী গাজী ওরফে আব্দুল্লাহ মেম্বার এর বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে ২০২৬) বেলা ১২ টায় নলতা করিম সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কে এই প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।


বক্তারা অভিযোগ করেন যে, ইউনিয়ন পরিষদের অনুমোদিত জনস্বার্থমূলক রাস্তা নির্মাণ কাজে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাধা প্রদান করছে। জনসাধারণের দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের রাস্তা দখলের অপচেষ্টা চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদ জানানো হয়। বক্তারা দাবি করেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও স্বচ্ছ উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।
মানববন্ধনে নলতা ইউপি সদস্যগণ, স্থানীয় সুধী সমাজ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী এবং সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে নিয়ে ষড়যন্ত্রকারী আব্দুল্লাহ মেম্বারসহ তার সহযোগীদের শাস্তির দাবি জানান এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চেয়ারম্যানের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা অনতিবিলম্বে সরকারি কাজে বাধা প্রদানকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top