হালুয়াঘাটে অনুষ্ঠিত হ’ল ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

[print_bangla]

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

“আসুন আমরা সবাই মিলে আলোকিত হালুয়াঘাট ও ধোবাউড়া গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ মে-২০২৬ খ্রি. শনিবার সকাল ১০ টায় হালুয়াঘাট উপজেলা কনভেনশন মিলনায়তনে হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ও ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ আয়োজনে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলী মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জাকিয়া সুলতানা রোজি। হালুয়াঘাট সার্কেল সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ, মুহাম্মদ ফেরদৌস আলম।

উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্ঠা ও অন্যতম সংগঠক শিল্পী সন্তু সাহা, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নাজমুল হুদা আকন্দ। আমিনুর ইসলাম (রতন), সাধারণ সম্পাদক, হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ও মো. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, ধোবাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন হালুয়াঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও জাতীয় ক্রীড়া ভাষ্যকার কাজল সরকার, সংগঠনের উপদেষ্টা শাহ্ দেলোওয়ার, সহ-সভাপতি সুমন সরকার ও সংগঠনের প্রতিষ্ঠাতা কামরুল ইসলাম বেগ প্রমুখ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ প্রকাশিত

হালুয়াঘাটে অনুষ্ঠিত হ'ল ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা

৩০ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top