
সোহরাব সবুজ, স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার নলতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিএনপির সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা. শহিদুল আলমের নেতৃত্বে নলতা কলেজে দিন ব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার (৩০ মে) দিন ব্যাপী মেডিকেল ক্যাম্পে আগত বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়।
আয়োজকরা জানান, শহীদ জিয়ার মানবিক আদর্শকে ধারণ করে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পে বিভিন্ন বিশেষজ্ঞ ১৪ জন চিকিৎসক শত শত দরিদ্র রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন। এ সময় সাবেক অতিরিক্ত সচিব আবু মাসুদ, নলতা ইউনিয়ন চেয়ারম্যান আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অলিউর রহমান, নলতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দল্লাহ সিদ্দিকী, এসডিএফ এর নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, চিকিৎসক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান দেশের গণতন্ত্র, উন্নয়ন ও মানবকল্যাণে যে অবদান রেখে গেছেন, তা জাতি চিরদিন স্মরণ রাখবে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সাতক্ষীরা জনপদের সর্বোচ্চ জনপ্রিয় নেতা অধ্যাপক ডা. শহিদুল আলম। জে/এ
