
পারভেজ হাসান, মৌলভীবাজার প্রতিনিধি-
ইউরোপের দেশ ব্রাজিলের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে ছিলেন মৌলভীবাজারের কৃতি সন্তান, সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল (খাঁন বাড়ি) মৃত: মছব্বির খানের ছেলে ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজার’র সভাপতি মো. হাবিবুর রহমান লোবন ভাইয়ের বোনের জামাই এবং ছিকরাইল সামাজিক উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাকালীন সভাপতি আলমগীর খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উল্লেখ তিনি ১২ জুন ২০২৬, শুক্রবার রাত ১০:৫৬ মিনিটে ব্রাজিলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই আকস্মিক মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়লে নাজিরাবাদ ইউনিয়নসহ গোটা মৌলভীবাজার সদর উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। প্রায় সপ্তাহ খানেক পর আজ ভোরে নিজ বাড়িতে আলমগীর খানের লাশ এসে পৌঁছেছে। তাকে এক নজর দেখার জন্য বাড়িতে ভিড় জমাচ্ছেন। আজ ২১ জুন ২০২৬, রবিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় নিজ বাড়িতে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। জে/এ
