
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন “এ” প্লাস’ ক্যাম্পেইন-২০২৬ খ্রি. এর শুভ উদ্বোধন করা হয়। উক্ত ক্যাম্পইনে সকাল ১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত এই কর্মসূচি’র আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুকে জাতীয় ভিটামিন”এ”ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চমাত্রার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সিরাজগঞ্জে ৪’লাখ ৬৭ হাজার ১০৩ জন শিশুকে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে এই ভিটামিন-এ ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে, জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্যে ও পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে, রোববার (২৮ জুন-২০২৬ খ্রি.) সকাল ১০ টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে, জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীন আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রিয়াজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. ফারিয়া তাসমিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. শারমীন খন্দকার, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. এ,কে,এম, ফরহাদ হোসাইন, সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো. শহিদুল ইসলাম, “ইউনিসেফ” সিরাজগঞ্জের জেলা মাইসিন অফিসার মোছা. হোসনে আরা বেগম প্রমুখ।
উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকগণ গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিজনিত সমস্যা, রাতকানা রোগসহ বিভিন্ন জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকর। তাই ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে নির্ধারিত কেন্দ্রে এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সব কেন্দ্রে নিরাপদ ও সুষ্ঠু ভাবে ক্যাম্পেইন পরিচালনার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জে/এ
