
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মান্দায় অভিযান চালিয়ে ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করেছে পুলিশ। এ সময় রিপন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার এসআই নাজমুল হক ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল রিপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির উঠানে টিউবওয়েলের পশ্চিম পাশে মাটির তৈরি বড় হাঁড়িতে সংরক্ষিত ১৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করে জব্দ করা হয়। পরে রিপনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিপন ওই গ্রামের মৃত গৌরবুল্লার ছেলে। মান্দা থানার ওসি খোরশেদ আলম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ উদ্ধার ও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। জে/এ
