রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদত হোসেনকে সংবর্ধনা

[print_bangla]

এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-

সুনামগঞ্জ সরকারি কলেজ, সুনামগঞ্জ-এর অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন ‘অধ্যক্ষ’ পদে পদোন্নতি লাভ করায় তাঁর সম্মানে এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র উদ্যোগে এক শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠান ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, বিকাল ৫ ঘটিকায় রাজধানীর এএসডাব্লিউ মেগা ফুড পার্ক, ইসিবি চত্বর, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ARLCB এর সহ-সভাপতি প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম রিপন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় বেতার শ্রোতা আলো আহমেদ।
অভিনন্দন বার্তায় সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রফেসর মো. শাহাদত হোসেনের এই পদোন্নতি তাঁর দীর্ঘদিনের নিষ্ঠা, সততা, দক্ষতা ও শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি। তাঁর মেধা, প্রজ্ঞা ও কর্মদক্ষতার মাধ্যমে সুনামগঞ্জ সরকারি কলেজ তথা দেশের শিক্ষা অঙ্গন আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করা হয়। বক্তব্য রাখেন ARLCB এর সম্পাদক সোহেল রানা হৃদয়, সহ-সাংগঠনিক সম্পাদক এ টি এম আতাউর রহমান রঞ্জু, বাংলাদেশ বেতারের প্রযোজনা সহকারী এম সবুজ মাহমুদ, এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফা আক্তার পান্না, মো. সাখাওয়াত হোসেন, জহুরুল ইসলাম, মাহমুদা পারভীন মোহনা, আদিয়া রহমান, আফিয়া রহমান, এম জামাল আহমেদ সুবর্ণ, তামান্না খাতুন, তাহিয়া ইসলাম, রওশন মুরাদ মুগ্ধ, সোহেল মুরাদ স্নিগ্ধ, রওশন আরা লাবণী, রেহানা পারভীন, নাজমুল ইসলাম, মানহা রায় স্নেহা।
অনুষ্ঠানে এসোসিয়েশনের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থেকে নবনিযুক্ত অধ্যক্ষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম রিপন বলেন- “মো. শাহাদত হোসেন ভাইকে আমি নব্বইয়ের দশক থেকেই সুনামগঞ্জবাসীর একজন প্রিয় ডি-এক্সার হিসেবে চিনতাম। সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করায় তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আন্তরিক ভাবে আশা ও প্রত্যাশা করি, আগামী দিনগুলোতে তাঁর নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে তিনি এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশকে আরও সঠিক, সম্মানজনক ও মর্যাদাপূর্ণ অবস্থানে এগিয়ে নিয়ে যাবেন।”
আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তি সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন বলেন, এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ এই অনুষ্ঠানের আয়োজন করে আমাকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলো। আমি একজন সামান্য মানুষ। কিন্তু আপনাদের ভালোবাসা পেয়ে আপনাদের কাছ থেকে সম্মান পেয়ে, আপনাদের কাছ থেকে শ্রদ্ধা পেয়ে, আপনাদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে, নিজেকে শুধু ভাগ্যবান মনে করছি না, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একজন শ্রোতা হিসেবে সকল শ্রোতাদের কাছ থেকে এমন সম্মান পাওয়া গৌরবের ও আনন্দের। এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ প্রফেসর মো. শাহাদত হোসেনের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করে এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্তরিক শুভ কামনা জানায়। সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, একজন দক্ষ ও নিষ্ঠাবান শিক্ষাবিদ হিসেবে প্রফেসর মো. শাহাদত হোসেনের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং শিক্ষা ও সমাজের জন্যও গৌরবের বিষয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ায় প্রফেসর মো. শাহাদত হোসেনকে সংবর্ধনা

০৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top