
এম. জুলফিকার আলী ভূট্টো,
বিশেষ প্রতিনিধি-
ARLCB সদস্যদের অনেকের সন্তান ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কাঙ্খিত সাফল্য পেয়েছে। আজ ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার ঢাকায় ইসিবি চত্বরে একটি রেস্তোরাঁয় এসব কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ARLCB’র সভাপতি এবং সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শাহাদত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনপ্রিয় বেতার শ্রোতা আলো আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ARLCB’র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মঞ্জুরুল আলম রিপন, বাংলাদেশ বেতারের প্রযোজনা সহকারী এম সবুজ মাহমুদ, ARLCB’র সহ-সাংগঠনিক সম্পাদক এ টি এম আতাউর রহমান রঞ্জু, অর্থ সম্পাদক মো. নাজমুল ইসলাম, কার্যকরী সদস্য জহুরুল ইসলাম, বিশিষ্ট বেতার শ্রোতা ও সংগঠক এম জামাল আহমেদ সুবর্ণ, মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা লাবনী, কৃতি শিক্ষার্থী মোসাম্মৎ আদিবা রহমান ও কৃতি শিক্ষার্থী রওশন মুরাদ মুগ্ধ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিফা আক্তার পান্না, মো. সাখাওয়াত হোসেন, মাহমুদা পারভীন মোহনা, তামান্না খাতুন, তাহিয়া ইসলাম, সোহেল মুরাদ স্নিগ্ধ, রেহানা পারভীন, মানহা রায় স্নেহা।
বিশেষ অতিথির বক্তব্যে মঞ্জুরুল আলম রিপন বলেন, একজন শিক্ষার্থীর জীবনের ভবিষ্যৎ কাঠামো গড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভিত্তি হলো এসএসসি পরীক্ষার ফলাফল। ভালো ফলাফল অর্জন মানেই আত্মবিশ্বাসের সঙ্গে উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া। তিনি বলেন, এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র সদস্যদের সন্তানদের নিয়ে এমন আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের আয়োজন প্রজন্মের মধ্যে পারস্পরিক দূরত্ব বা জেনারেশন গ্যাপ কমাতে সহায়ক হবে। পাশাপাশি সদস্যদের সন্তানদের একে অপরকে চেনা, পরিচিত হওয়া এবং পারস্পরিক বন্ধন ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে।
মহিলা বিষয়ক সম্পাদক রওশন আরা লাবনী বলেন,
আজকের এই সুন্দর আয়োজনের জন্য ARLCB কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি৷ একটি রেডিও শ্রোতা সংগঠন তাদের সদস্যদের ছেলে মেয়েদের সাফল্যে এই ধরনের আয়োজন করতে পারে ভাবিনি৷ আমার সন্তানের সাফল্যে আমি খুশি ও গর্বিত৷ প্রতি বছর যেন এমন আয়োজন করা সম্ভব হয় সেজন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি৷ আমাদের ২ টি পরিবারের বাচ্চাদের দিয়ে আয়োজনটি ছোট পরিসরে শুরু হলেও এই ধরনের আয়োজন এক সময় সারা দেশ ব্যাপী উদযাপন করা সম্ভব হবে বলে মনে করি৷ ধন্যবাদ জানাচ্ছি এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র সবাইকে৷
সভাপতির বক্তব্যে প্রফেসর শাহাদত হোসেন বলেন, ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে ভালো ফলাফল করতে হয়। তবে জিপিএ ৫ পাওয়া মানেই মেধাবী নয়। সমাজে টিকে থাকার জন্য, সমাজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য, সুখী জীবন গড়ে তোলার জন্য আরো অনেক অনুসংঘ দরকার। সততা, পরিশ্রম, মানবিকতা ও ধৈর্যের মাধ্যমে সাধারণ ফলাফল অর্জনকারী একজন ব্যক্তিও সমাজের প্রতিষ্ঠা অর্জন করতে পারে। আজকের এই মহতী আয়োজন থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাই এবং তাদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ কামনা করি।
আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ’র পক্ষ থেকে ক্রেস্ট ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এসোসিয়েশন অব রেডিও লিসেনার্স ক্লাব বাংলাদেশ দেশের বৃহত্তম শ্রোতা সংগঠন। সারা দেশে এই সংগঠনের চার শতাধিক সক্রিয় সদস্য রয়েছে। জে/এ
