রবিবার ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ২২শে ভাদ্র, ১৪৩৩

জ্ঞানভূবণ গণপাঠাগারের কমিটি গঠিত

[print_bangla]

নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-

জ্ঞানভূবণ গণপাঠাগারের পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষে এক মতবিনিময় ও সাধারণ সভা ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার বিকাল ৫ টা হতে রাত ৯ টা পর্যন্ত রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পূর্ব কচুখাইন গ্রামের মরহুম সামশুল আলম’র বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ লেখক ও গ্রন্থকার মূফতি মোহাম্মদ সালেহ সূফিয়ান ফরহাদাবাদী।
শিক্ষক মোহাম্মদ এরশাদুল মোস্তফার সভাপতিত্বে ও লেখক নুর মোহাম্মদ’র সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হযরত রুস্তম শাহ দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমান, সংগঠক সৈয়দ মোহাম্মদ মুসা খান, দৈনিক একুশের বাণী’র ব্যুরো প্রধান এম এ মাহমুদ হায়দার জীবন, কবি ও লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন, বড় হাফেজ (রহ;) জামে মসজিদের খতীব মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, রাহুল দাশ, মোহাম্মদ সাইফুল ইসলাম, গোপাল দত্ত, মোহাম্মদ মিজানুর রহমান, নুরুল আলম ইয়াছিন প্রমুখ।
উক্ত সভায় সবার সর্বসম্মতিক্রমে মোহাম্মদ এরশাদুল মোস্তফাকে সভাপতি ও নুর মোহাম্মদকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পাশাপাশি উক্ত গণপাঠাগারের জন্য সাধারণ সদস্য সংগ্রহ করা ও বহুমুখী কর্মকান্ড পরিচালনা বিষয়ে আলোচনা ও সিদ্বান্ত গৃহীত হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

জ্ঞানভূবণ গণপাঠাগারের কমিটি গঠিত

০৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top