
এনামুল হক,কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে চারটি খেলার মাঠে। গত শনিবার সন্ধ্যায় এই চারটি মাঠ খেলার উপযোগী করতে সরেজমিন পরিদর্শন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন। শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাঠকে খেলার উপযোগী করে তুলতে তিনি কাজিপুর উপজেলা পরিষদ খেলার মাঠ, পৌরসভার আলমপুর এনএম উচ্চ বিদ্যালয়, গান্ধাইলের উদগাড়ী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এবং সোনামুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠ পরিদর্শন করেন। এসব মাঠের প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানিয়ে । তিনি বলেন, “ প্রতিটি মাঠ সংস্কারের জন্যে বরাদ্দ পাওয়া গেছে। দু’একদিনের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা হবে। খেলাধুলার বিষয়ে তিনি বলেন, “ খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার সুযোগ বাড়ানো প্রয়োজন। এ জন্য খেলার মাঠ সুন্দর ও নিরাপদভাবে খেলার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।”
এ সময় কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরি০ফুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় শিক্ষক, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এ/হ