মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

ফুটপাত দখলমুক্ত করাসহ ঈদগাঁও উপজেলা প্রশাসনের ৯ নির্দেশনা, সময় ৭ দিন

[print_bangla]

 

জসিম উদ্দিন কক্সবাজার জেলা  প্রতিনিধি,

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার যানজট নিরসন, বাজার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও জনসাধারণের জন্য ৯ দফা জরুরি নির্দেশনা জারি করেছে উপজেলা প্রশাসন। আগামী ৭ দিনের মধ্যে এ নির্দেশনা প্রতিপালন না করলে অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৭ জুলাই রাতে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ আলটিমেটাম দেয়া হয়।

 

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদগাঁও স্টেশন ও ঈদগাঁও বাজারের ফুটপাত এবং রাস্তার ওপর অবৈধভাবে স্থাপিত সব অস্থায়ী দোকানপাট আগামী ৭ দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে ফেলতে হবে। একই সাথে রাস্তা ও ফুটপাতে রাখা সব ধরনের মালামাল দোকানের ভেতরে নিয়ে ব্যবসা করার নির্দেশ দেয়া হয়েছে।

 

​বাজার নিয়ন্ত্রণে কড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, মাছ, মাংস, সবজি, ফল ও মুদি দোকানে আবশ্যিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। এছাড়া ব্যবসার স্বার্থে সংশ্লিষ্ট ইউনিয়ন, উপজেলা ও জেলা থেকে প্রয়োজনীয় সকল লাইসেন্স দ্রুত সংগ্রহ করার জন্য ব্যবসায়ীদের তাগিদ দেয়া হয়েছে।

 

​যানজট নিরসন ও অন্যান্য নির্দেশনা:

জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে মালবাহী বড় ট্রাকগুলোকে রাত ১০টা থেকে সকাল ৯টার মধ্যে মালামাল লোড-আনলোড শেষ করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি চালক ও সাধারণ মানুষের সাথে আলোচনা সাপেক্ষে অটোরিকশা, টমটম ও সিএনজি চলাচল একমুখী (ওয়ান-ওয়ে) করা এবং নির্দিষ্ট পার্কিং পয়েন্ট চিহ্নিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

​আইনশৃঙ্খলা ও পরিবেশ রক্ষা:

বিজ্ঞপ্তিতে মোটরসাইকেল চালকদের জন্য লাইসেন্স ও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া উপজেলার লবণবাহী সকল ট্রাক ও লবণ মিলগুলোকে সরকারি শর্তাবলি মেনে চলতে বলা হয়েছে এবং অবৈধ করাতকলের (স-মিল) বিরুদ্ধে অতিদ্রুত মোবাইল কোর্ট বা অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।

 

​ঈদগাঁও উপজেলা প্রশাসন স্পষ্ট জানিয়েছে, নির্দেশিত ৭ দিনের সময়সীমা পার হবার পর কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ফুটপাত দখলমুক্ত করাসহ ঈদগাঁও উপজেলা প্রশাসনের ৯ নির্দেশনা, সময় ৭ দিন

১৮ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top