মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ ১৩ই শ্রাবণ, ১৪৩৩

নওগাঁর বর্ষাইলের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

[print_bangla]

নওগাঁ জেলা প্রতিনিধি-

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও সবুজায়নের লক্ষ্যে নওগাঁ সদর উপজেলার বর্ষাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সকাল ১১ টায় নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার উদ্যোগে গোবিন্দপুর ব্রিজের পূর্ব পাশ থেকে ফতেপুর হয়ে হাঁপানিয়া পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খালের দুই ধারে ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী প্রায় ১৪ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির নেতাকর্মী, সামাজিক বনায়ন কমিটির সদস্য এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রোপণ করা গাছের চারা নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নওগাঁর বর্ষাইলের খালপাড়ে ১৪ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

২০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top