বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ ১লা আশ্বিন, ১৪৩৩

রাজশাহীর রথের মেলায় ইজারা ছাড়াই টাকা আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

[print_bangla]

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী-

রাজশাহীর ঐতিহ্যবাহী রথযাত্রা উপলক্ষে আয়োজিত সাত দিনব্যাপী মেলাকে ঘিরে দোকানদারদের কাছ থেকে অনুমোদনহীন অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সরকারি ইজারা বা বৈধ অনুমতির বিষয়টি স্পষ্ট না থাকলেও মেলায় দোকান বসানোর জন্য কয়েকজন ব্যক্তি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) থেকে শুরু হওয়া এ মেলায় সরেজমিনে গিয়ে কয়েকজন দোকানদার ও স্থানীয় বাসিন্দার সঙ্গে কথা বলে এসব অভিযোগের তথ্য পাওয়া গেছে।ব্যবসায়ীদের অভিযোগ, মেলায় দোকান বসানোর জন্য তাদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেওয়া হচ্ছে। কেউ কেউ দাবি করেন, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে এবং প্রভাব খাটিয়ে এ অর্থ আদায় করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, সরকারি নিয়ম অনুযায়ী মেলার ইজারা বা অর্থ আদায়ের বৈধ প্রক্রিয়া সম্পর্কে তারা স্পষ্ট কোনো তথ্য পাননি। এরপরও বাধ্য হয়ে টাকা দিতে হচ্ছে। এতে তাদের ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ঐতিহ্যবাহী ও ধর্মীয় আবহের এই মেলাকে ঘিরে কোনো ধরনের অনিয়ম হলে তা তদন্ত করে দেখা প্রয়োজন। তাদের দাবি, মেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত।
এ বিষয়ে সংশ্লিষ্ট আয়োজক বা অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহীর রথের মেলায় ইজারা ছাড়াই টাকা আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

২০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top