সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

পিরোজপুরে নেছারাবাদ থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

[print_bangla]

এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। পরিদর্শনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) নেছারাবাদ থানায় পৌঁছালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিদর্শন শেষে থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এ সময় পুলিশ সুপার বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রত্যেক সদস্যকে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় দ্রুত, কার্যকর ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় তিনি থানার কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কর্মপরিবেশের বিষয়ে খোঁজখবর নেন এবং বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায়, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান এবং থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।

পুলিশ সুপারের এ পরিদর্শন জেলার পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও কর্মোদ্দীপনা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পিরোজপুরে নেছারাবাদ থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার

২৩ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top