
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ঢাকা কমলাপুর থেকে ছেড়ে আসা জামালপুর অভিমুখী তিস্তা এক্সপ্রেস ট্রেনে ভুলবশত মালামাল রেখে গফরগাঁও এর যাত্রী জাকারিয়া (২৯)নেমে যায়।জাকারিয়া ৯৯৯-এ কল দিয়ে পুলিশের সহায়তা ফেরত পেলেন তার হারানো ব্যাগ ও টাকা।
আজ ২৩ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক ডিউটিরত টিজি পুলিশ ব্যাগটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও এলাকার মোঃ মোকলেছ উদ্দিনের ছেলে জাকারিয়া গফরগাঁও স্টেশনে ট্রেন থেকে নামার সময় ভুলবশত ব্যাগটি ট্রেনে ফেলে চলে যান। ব্যাগ হারিয়ে তিনি তড়িঘড়ি ৯৯৯-এ কল করে পুলিশকে বিষয়টি জানান। জামালপুর স্টেশনে ট্রেন পৌঁছালে পুলিশ ব্যাগটি বগি থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পরে থানায় এসে ব্যাগের মালিক সঠিকভাবে তা শনাক্ত করেন। ব্যাগে ৩৪১৮ টাকা ও ব্যবহৃত জামাকাপড় অক্ষত অবস্থায় পেয়েছে।
প্রকৃত মালিকের পরিচয় নিশ্চিত হয়ে জিডিমূলে ব্যাগটি তার জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ( ওসি)জানান