রবিবার ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ২৯শে ভাদ্র, ১৪৩৩

বাংলার ‘সা রে গা মা’ অডিশনের দ্বিতীয় রাউন্ডে পিরোজপুরের আইপি মিত্রা

[print_bangla]

এমএফএইচ রাজু | পিরোজপুর প্রতিনিধি

জনপ্রিয় সংগীতভিত্তিক প্রতিযোগিতা ‘বাংলার সা রে গা মা’-এর অডিশনে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার মেধাবী সংগীতশিল্পী আইপি মিত্রা। তার এই সাফল্যে পরিবার, শিক্ষক, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।

আইপি মিত্রা নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের বাসিন্দা এবং সংগীতকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশুতোষ মিস্ত্রীর কন্যা।

জানা গেছে, ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত আইপি মিত্রা নিজের সুমধুর কণ্ঠ ও সংগীত প্রতিভার মাধ্যমে অডিশনে বিচারকদের মুগ্ধ করেন। প্রথম রাউন্ডে সফলতার পর এবার দ্বিতীয় রাউন্ডেও উত্তীর্ণ হয়ে প্রতিযোগিতার পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন তিনি।

আইপি মিত্রার এ অর্জনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার শিক্ষক, সহপাঠী, আত্মীয়-স্বজন এবং স্থানীয় সংস্কৃতিপ্রেমীরা। তারা আশা প্রকাশ করেন, প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলোতেও তিনি একই ধারাবাহিকতা বজায় রেখে সফলতার স্বাক্ষর রাখবেন।

আইপি মিত্রার পরিবার সকলের কাছে তার জন্য দোয়া ও আশীর্বাদ কামনা করেছে। তাদের প্রত্যাশা, তিনি প্রতিযোগিতায় আরও এগিয়ে গিয়ে নেছারাবাদ, পিরোজপুর এবং দেশের জন্য গৌরব বয়ে আনবেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বাংলার ‘সা রে গা মা’ অডিশনের দ্বিতীয় রাউন্ডে পিরোজপুরের আইপি মিত্রা

২৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top