সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ৩০শে ভাদ্র, ১৪৩৩

কক্সবাজার উখিয়ায় ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নুর হোসেন আটক

[print_bangla]

 

জসিম উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উখিয়া থানার এসআই কামরুল হাসান, এসআই মো. মিজানুর রহমান এবং কিলো-৬ (দিবা) পুলিশ ফোর্সের সমন্বয়ে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার শ্মশানের দক্ষিণ পাশে পাকা সড়কের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২ হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা নুর হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

আটক নুর হোসেনের এফসিএন (FCN) নম্বর ১৫০৯০৫৯। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/১৫-এর বাসিন্দা বলে পুলিশ জানা যায়। থানা পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের দাবি, সীমান্তবর্তী উখিয়ায় মাদক পাচার ও ইয়াবা বাণিজ্য রোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজার উখিয়ায় ২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নুর হোসেন আটক

২৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top