
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অসুস্থ অবস্থায় উদ্ধার করে ওই ব্যক্তিকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে কোনো স্বজন বা পরিচিত ব্যক্তি না থাকায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন বা তার পরিবার-পরিজনের বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
অজ্ঞাত এই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে সংবাদটি বেশি বেশি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সহায়তা করবে।