
এম. জুলফিকার আলী ভুট্টো,
বিশেষ প্রতিনিধি-
লেখক ফোরাম নব ভাবনা ও মুক্তবুলি পাঠক ফোরাম’র যৌথ উদ্যোগে নব ভাবনা, মুক্তবুলি ও নাগরিক’র মাসিক সাহিত্য আড্ডা গতকাল ১ আগস্ট ২০২৬, শনিবার বিকাল ৫ টায় মুক্তবুলি গণগ্রন্থাগার, দৈনিক বাংলাদেশ বাণী কার্যালয়, রশিদ প্লাজা, (৩য় তলা), ১০৪, সদর রোড, বরিশালে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রাবন্ধিক জামান মনির সভাপতি, লেখক ফোরাম নব ভাবনা বরিশাল জেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশির দশকের কবি মুস্তফা হাবীব, উপদেষ্টা লেখক ফোরাম নব ভাবনা বরিশাল জেলা ও সভাপতি জাতীয় কবিতা পরিষদ বরিশাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাহবুব রহমান, সাধারণ সম্পাদক জাতীয় কবিতা পরিষদ বরিশাল, সাংবাদিক আযাদ আলাউদ্দিন প্রকাশক ও সম্পাদক মুক্তবুলি ম্যাগাজিন, সম্পাদক দৈনিক বাংলাদেশ বাণী, সাংবাদিক পথিক মোস্তফা সাধারণ সম্পাদক শেকড় সাহিত্য সংসদ, লেখক রাজু আহমেদ, প্রভাষক (দর্শণ) সরকারি মহিলা কলেজ, বরিশাল, গবেষক মাহমুদ ইউসুফ সাধারণ সম্পাদক লেখক ফোরাম নব ভাবনা বরিশাল জেলা, কবি জিল্লুর রহমান জিল্লু বিভাগীয় এ্যাম্বাসেডর বরিশাল, মৌমিতা বিনতে মিজান ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক কীর্তণখোলা, উপস্থাপক বাংলাদেশ বেতার বরিশাল, কবি শাহনাজ পারভীন সদস্য লেখক ফোরাম নব ভাবনা, সাহিত্য সম্পদক দৈনিক দূরযাত্রা কবি বিজন বেপারী সদস্য লেখক ফোরাম নব ভাবনা বরিশাল জেলা, কবি সজীব তাওহীদ সদস্য মুক্তবুলি পাঠক ফোরাম, কবি ইয়াসমীন অজান্তা, কবি সুলতানা রাজিয়া তুলি, কবি মোঃ সুজন হাং জাকির, কবি মায়াবী কাজল, কবি এনামুল হক খান, কবি সাজেদুল ইসলাম অর্পন, মোঃ হাবিবুর রহমান, কবি নাজিম উদ্দীন, কবি মোঃ খলিলুর রহমান, কবি মীর মোহম্মদ রাকিব, কবি মোঃ হুমায়ূন কবির, কবি সাইফুল্লাহ সাইফ, কবি ফজলে রাব্বি। অনুষ্ঠান উপস্থাপনা করেন শিক্ষক ও কবি আহমেদ বেলাল সদস্য লেখক ফোরাম নব ভাবনা বরিশাল জেলা। জে/এ
