রবিবার ২রা আগস্ট, ২০২৬ ১৮ই শ্রাবণ, ১৪৩৩

ধুনটে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সংবর্ধনা প্রদান

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় ডাঃ ওয়াছিম ওয়ালেদা বৃত্তি প্রকল্পের উদ্যোগে ১৮ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়েছে। রোববার সকাল ১১ টায় গোসাইবাড়ী করিম বক্স ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক প্রদান করা হয়। ডাঃ ওয়াছিম ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ জাকির হোসেনের পক্ষে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সংবর্ধনা স্মারক তুলে দেন প্রধান অতিথি পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বগুড়া শাখার পাবলিক রিলেশন অফিসার আলী হাসান সুফল। এ উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খায়রুল হাসান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার, সহকারী প্রধান শিক্ষক আবু নাসের রায়হান, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, শাহীনা খাতুন, সদস্য বেলাল হোসেন সরকার ও আরিফুল ইসলাম সুজন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সংবর্ধনা প্রদান

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top