রবিবার ২রা আগস্ট, ২০২৬ ১৮ই শ্রাবণ, ১৪৩৩

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্ম বার্ষিকী আজ: রাড়ুলীতে নানা কর্মসূচি

[print_bangla]

মোঃ শফিয়ার রহমান,
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

আজ ২ আগস্ট, বিশ্ব বরেণ্য বিজ্ঞানী, শিল্পোদ্যোক্তা ও মহাপুরুষ আচার্য প্রফুল্ল চন্দ্র (পি সি) রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী। ক্ষণজন্মা এই মহান বিজ্ঞানীর জন্মদিন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন, পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় দিন ব্যাপী বর্ণাঢ্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।আজ সকালে খুলনার পাইকগাছায় বিজ্ঞানীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, তাঁর স্মৃতি বিজড়িত জন্মস্থান পরিদর্শন, জীবন ও কর্মের ওপর আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী এবং বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। সভায় সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।বিজ্ঞানী প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা হরিশচন্দ্র রায় চৌধুরী এবং মাতা ভুবন মোহিনী দেবী। পিতার প্রতিষ্ঠিত স্কুলেই তাঁর শিক্ষার হাতেখড়ি। পরবর্তীতে পরিবার কলকাতায় স্থানান্তরিত হলে তিনি হেয়ার স্কুল ও অ্যালবার্ট স্কুলে পড়াশোনা করেন এবং সেখান থেকে এন্ট্রান্স পাস করেন। ১৮৯১ সালে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে এফ.এ পাস করে প্রেসিডেন্সি কলেজে বিএ-তে ভর্তি হন।
১৮৮২ সালে সম্মানজনক ‘গিলক্রাইস্ট’ বৃত্তি পেয়ে তিনি ইংল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ১৮৮৫ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন। ১৮৮৭ সালে মৌলিক গবেষণার জন্য ডি.এসসি উপাধিতে ভূষিত হন এবং একই বছর বিশ্ববিদ্যালয় কেমিক্যাল সোসাইটির সহ-সভাপতি নির্বাচিত হন।ইউরোপ সফর শেষে ১৮৮৮ সালে দেশে ফিরে তিনি দীর্ঘ ২৭ বছর (১৮৮৯–১৯১৬) প্রেসিডেন্সি কলেজে এবং পরবর্তী ২০ বছর (১৯৩৬ পর্যন্ত) বিজ্ঞান কলেজে ‘পালিত অধ্যাপক’ হিসেবে শিক্ষকতা করেন। ১৮৯৫ সালে বিজ্ঞান জগতের অন্যতম সেরা আবিষ্কার ‘মারকিউরাস নাইট্রাইট’ উদ্ভাবন করে তিনি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন।শুধু বিজ্ঞান গবেষণাই নয়, দেশীয় শিল্পের বিকাশে ১৮৯২ সালে মাত্র ৮০০ টাকা মূলধন নিয়ে তিনি প্রতিষ্ঠা করেন বিখ্যাত ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যালস’। ১৯৩৭ সালে মানিকতলায় ‘স্যার প্রফুল্ল চন্দ্র রিসার্চ ল্যাবরেটরি’ এবং ১৯৩৪ সালে খুলনার সোনাডাঙ্গায় বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষ্যে ‘প্রফুল্ল চন্দ্র কটন মিল লিঃ’ (পরবর্তীতে খুলনা টেক্সটাইল মিল) স্থাপন করেন।সমাজসেবায় তিনি ছিলেন অনন্য। ১৯০৮ সালে নিজ গ্রামে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক, বাগেরহাটের পিসি কলেজ, খুলনার এ.পি.সি শিশু বিদ্যালয়সহ অগণিত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও আর্থিক অনুদান প্রদান করেন। বিজ্ঞান ও সমাজে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় ছাড়াও ভারতবর্ষের মহীশূর, বেনারস ও ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিতে ভূষিত করে। ব্রিটিশ সরকার তাঁকে ১৯১২ সালে ‘সিআইই’ (CIE) এবং ১৯২৯ সালে ‘নাইট’ (Sir) উপাধিতে ভূষিত করে।ভারতবর্ষের এই মহান বিজ্ঞানী ১৯৪৪ সালের ১৬ জুন ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্ম বার্ষিকী আজ: রাড়ুলীতে নানা কর্মসূচি

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top