বুধবার ৫ই আগস্ট, ২০২৬ ২১শে শ্রাবণ, ১৪৩৩

নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়ায় ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানে তৎকালীন শেখ হাসিনার সরকারের পতনকে স্মরণ করতে বগুড়ায় উদযাপিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। বুধবার (৫ আগস্ট) সকালে বগুড়া মহানগরীর সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিএনপি ও বগুড়া প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমপি মোশারফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, সাংবাদিক নেতা এস এম আবু সাইদ, সিনিয়র সাংবাদিক আবদুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে মহানগরীর সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে বক্তারা বলেন, জুলাই শহীদদের অবদান ভুলে যাবার নয়। তাদের আত্মত্যাগের জেরেই আজকের বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে। জাতীয় সংসদে জাতির প্রত্যাশা অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা তাদের দায়িত্ব পালন করতে পারছেন। পরে দুপুরে মহানগরীর শহীদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top