বুধবার ৫ই আগস্ট, ২০২৬ ২১শে শ্রাবণ, ১৪৩৩

ধুনটে পুলিশের ভেস্ট পরা সেই স্বেচ্ছাসেবকলীগ নেতা এবার মাদকসহ গ্রেফতার

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনটে পুলিশের বুলেটপ্রুফ ভেস্ট পরে ফেসবুকে ছবি পোস্ট করে ভাইরাল হওয়া সেই স্বেচ্ছাসেবকলীগ নেতা ৮ মামলার আসামি সাজেদুল ইসলাম সাগরকে (৩৭) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) দুপুরে থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের চান মিয়া সরকারের ছেলে। সে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট আটটি মামলা রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট থানা পুলিশ জানতে পারে, নিমগাছি ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়কে এক ব্যক্তি মাদক বিক্রি করছে। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম সাগরকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস বিক্রয় নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে। পুলিশ জানায়, সাজেদুল ইসলাম সাগর একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩১ অক্টোবর দুপুরের দিকে ধুনট থানার তৎকালীন এসআই শহিদুল ইসলাম সোনাহাটা এলাকায় দায়িত্ব পালনকালে বিট পুলিশিং কার্যালয়ে তার বুলেট প্রুফ জ্যাকেটটি খুলে রাখেন। এসময় সাজেদুল ইসলাম পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পড়ে ছবি তুলে নিজের ফেসবুক স্টোরিতে পোস্ট করেন। সঙ্গে সঙ্গে ওই ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে পুলিশের ভেস্ট পরা সেই স্বেচ্ছাসেবকলীগ নেতা এবার মাদকসহ গ্রেফতার

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top