
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার-
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ৯:০০ ঘটিকায় রাজশাহী জেলা প্রশাসন কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদ্যাপিত হয়। কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড় এলাকায় অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ। এ সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি সহ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে ডিআইজি ও জুলাই শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষে পুলিশ কমিশনার, পুলিশ সুপার, রাজশাহী, রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হয়। জে/এ
