
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ছোলায়মান হোসেন।নআলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক জাহেদুর রহমান, কামরুজ্জামান, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জাকিয়া সুলতানা, রসায়ন বিভাগের প্রভাষক আসাদুজ্জামান এবং কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা দেশ ও জাতির কল্যাণে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জে/এ
