
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জের আয়োজনে জুলাই গনঅভ্যুত্থান দিবস-২০২৬ খ্রি. উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (৫ আগস্ট-২০২৬ খ্রি) বেলা সাড়ে ১১ টায় অত্র কলেজের হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জের অধ্যক্ষ প্রফেসর সুলতানা সালমা হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাশিদাজ্জোহা সরকারি মহিলা কলেজ সিরাজগঞ্জের উপাধ্যক্ষ প্রফেসর জাহিদ হাসান দিপু, কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ। জুলাই গনঅভ্যুত্থানে দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর এইচ এম ইদ্রিস এবং কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল জলিল জুলাই গনঅভ্যুত্থান উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক সহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জে/এ
