বুধবার ৫ই আগস্ট, ২০২৬ ২১শে শ্রাবণ, ১৪৩৩

ধুনটে চুরির দায়ে জনতার হাতে আটক তাঁতী লীগ নেতা নাশকতার মামলায় কারাগারে

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়ার ধুনট উপজেলায় চুরির অভিযোগে তাঁতী লীগ নেতা ও ইউপি সদস্য ডাবলু প্রামানিককে (৪৫) আটকের পর গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে এলাকাবাসি। ডাবলু প্রামানিক উপজেলার চিকাশি ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি। বুধবার (৫ আগস্ট) দুপুরে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার রাতে উপজেলার গজারিয়া-মুরাগাছা গ্রামে গরু চুরির চেষ্টাকালে জনতা তাকে আটকের পরা গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট শহরের কলাপট্টি এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী গণসংযোগ চলাকালে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলায় দুটি জিপ, দুটি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ডাবলু প্রামানিককে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ধুনটে চুরির দায়ে জনতার হাতে আটক তাঁতী লীগ নেতা নাশকতার মামলায় কারাগারে

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top