শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ২১শে ভাদ্র, ১৪৩৩

কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে গাছের চারা রোপণ

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাউনিয়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), দপ্তরের মাধ্যমে এ কর্মসূচির আয়োজন করা হয়। বালাপাড়া-শহীদবাগ হয়ে বকুলতলা বাজার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বালাপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে আয়োজিত মঙ্গলবার দুপুরে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ এন্তাজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি নবির হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান উকিল।
এছাড়াও কাউনিয়া উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানান, সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে রাস্তার ধারে গাছের চারা রোপণ

১১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top