শনিবার ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ২৮শে ভাদ্র, ১৪৩৩

কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরের কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,উপজেলা মৎস্য কর্মকর্তা অ দাঃ মিনারা হাফিজা ফেরদৌস,
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার এআর এম আল মামুন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক আব্দুর রহিম্,উপজেলা সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান,আলমগীর চৌধুরী লিটন,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান মিয়া, এনসিপি প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ইদ্রিস আলী বিডিআর, ক্ষেত্র সহকারী আশরাফুল ইসলাম মৎস্য চাষী জিয়াউর রহমান প্রমূখ। শেষে মৎস্য উদ্যোক্তা জিয়াউর রহমান, রেনু উৎপাদন আব্দুল মালেক, কার্প মিশ্র চাষে শাহ আলমকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top