
এমএফএইচ রাজু | ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ সুদেব রায় (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় সেলিম মাস্টারের বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার সুদেব রায় ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মধু রায়ের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...