
তাঁরাদের মাখামাখি
তাছলিমা আক্তার মুক্তা
রাতের গায়ে চাঁদের আলোয়
তাঁরাদের মাখামাখি,
ভোরের আলো ফোটলে পরে
পাখিরা মেলে আঁখি।
প্রভাত ফেরির স্নিগ্ধ ছায়ায়
ফুলের সুভাষ মেখে,
ভোরের দোয়েল ডানা মেলে
আল্লাহ নাম ডেকে।
ও পাখিরা যাচ্ছো কোথায়
কোন পরীদের দেশে ?
যা-ও না আমায় একটু বলে
মিষ্টি করে হেঁসে।
নামাজ পড়ে আসছি আমি
যাবো তোমার সাথে,
খেলাধুলার সময় আজকে
আছে আমার হাতে।
নিবে কি গো মিষ্টি পাখিরা
নীল পরীদের দেশে ?
সবাই মিলে করবো খেলা
এক সাথে ভালোবেসে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...