সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি হওয়া পাওয়ার ট্রিলার ট্রলি গোলাপগঞ্জ থেকে উদ্ধার সহ ০২ জন গ্রেফতার।

[print_bangla]

এম এ রশীদ:

সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সহিত জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে।

গত ইং ০৫/০৮/২০২৬ তারিখ রাতে জকিগঞ্জ থানাধীন ০৪নং খলাছড়া ইউনিয়নে বনতেরাপুর গ্রামের জনৈক জাকির হোসেন বাড়ীর সামনে হইতে পাওয়ার ট্রিলার ও ট্রলি চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনার সংবাদ থানায় প্রাপ্তির পর হইতে থানা পুলিশ ঘটনায় জড়িত আসামি গ্রেপ্তার ও চোরাই যাওয়া মালামাল উদ্ধারের নিমিত্তে অভিযান শুরু করে। চুরির ঘটনায় জকিগঞ্জ থানায় রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নি:) শৈলেশ চন্দ্র দাস, এএসআই(নি:) এরশাদ মিয়া সঙ্গীয় ফোর্স সহ ২৬/০৮/২০২৬ খ্রি: তারিখ রাত্র অনুমান ০২.০০ ঘটিকার সময় চুরির ঘটনায় জড়িত ১। রমজান আলী (৩৫), পিতা-আব্দুর রউফ, মাতা-ছফিয়া বেগম, সাং-বনতেরাপুর, ২। খালেদ আহমদ (২২), পিতা-মৃত ইছরব আলী, মাতা-আলছুমা বেগম, সাং-লামারগ্রাম, উভয় ০৪নং খলাছড়া ইউনিয়ন, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের তথ্য মতে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন কায়স্থগ্রামের একটি বাড়ী হইতে চোরাই যাওয়া পাওয়ার ট্রিলার ও ট্রলি উদ্ধার করেন। ধৃত আসামীদ্বয়কে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে চুরি হওয়া পাওয়ার ট্রিলার ট্রলি গোলাপগঞ্জ থেকে উদ্ধার সহ ০২ জন গ্রেফতার।

২৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top