
অগ্নি বীর
রিফাত দেওয়ান
সাহিত্য জগতের অগ্নি বীর নজরুল তাঁর নাম,
বিদ্রোহী সুরে কাঁপিয়ে ছিলো সে যুদ্ধের ময়দান,
ব্রিটিশ সরকার যাঁর উপর করলো অত্যাচার
সেই নজরুল বাংলার বুকে ফিরবে আবার।
নজরুল আমার নেতা নজরুল আমার বন্ধু!!
নজরুল মানুষকে ভালোবেসে হয়েছে দুখু,
যাঁর কলমে কেঁপে ওঠে বিশ্ব ধরণী
সেই নজরুল আমার নেতা স্রেষ্ঠ কবি…
বাংলার মানুষের আশার আলো ছিলো নজরুল!!
তাঁকে পাঠিয়ে বিধাতা করেনি কোনো ভুল।
তাঁর কলমে লেখা হয়েছে
সত্যের কথা…
প্রেমের কবিতা
মানব প্রেমি হওয়ার গল্প।
কষ্ট আর মৃত্যুকে
হাসি মুখে আলিঙ্গন করা নজরুল,
আমি তাঁর জীবনের কিছু কষ্ট আমার জীবনে চাই।
আমি তার মতো কষ্ট পেয়ে মরতে চাই
ঈশ্বর যেন এ প্রার্থনা গ্রহণ করে?
আমি যেন তাঁর মতো বলতে পারি ?
মরণের হাতে মরিতে চাই না
মানুষ কে আপন করে
আঘাত পাইয়া যেন গো আমার শেষ নিঃশ্বাস পরে
আমি তার মতো বলতে চাই
বিদ্রোহী রণকান্ত সেই হবো শান্ত
যবে উৎপীড়নের ক্রন্দনরোল,
আকাশে বাতাসে ধ্বনিবেনা,,
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না!!
সেই দিন হবো শান্ত
বিদ্রোহী রণকান্ত। জে/এ
