শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ২৭শে ভাদ্র, ১৪৩৩

বরগুনায় পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা

[print_bangla]

নিজস্ব প্রতিবেদক | বরগুনা ৩ সেপ্টেম্বর ২০২৬

জরুরি পরিস্থিতিতে দ্রুত জীবন রক্ষাকারী প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে বরগুনায় পুলিশ সদস্যদের জন্য প্রাথমিক চিকিৎসা বিষয়ক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বরগুনা জেলা পুলিশ ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে পুলিশ লাইনস ড্রিল শেডে এ কর্মশালার আয়োজন করা হয়। বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশেষজ্ঞ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান এবং রেসিডেন্ট সার্জন ডা. তাজকিয়া সিদ্দিকাহ।

প্রশিক্ষণে আকস্মিক অসুস্থতা, দুর্ঘটনা ও বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে আহত বা অসুস্থ ব্যক্তিকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়। জরুরি সময়ে রোগীর অবস্থা বুঝে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জীবন রক্ষাকারী প্রাথমিক সহায়তা এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার আগ পর্যন্ত করণীয় বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন হাওলাদারসহ বরগুনা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পুলিশ সদস্যরা পেশাগত দায়িত্ব পালনের সময় প্রায়ই দুর্ঘটনা, অসুস্থতা কিংবা অন্যান্য স্বাস্থ্যগত জরুরি পরিস্থিতির মুখোমুখি হন। এসব ক্ষেত্রে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা বাড়াতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

জরুরি মুহূর্তে সঠিক সময়ে সঠিক প্রাথমিক চিকিৎসা দিতে পারলে অনেক ক্ষেত্রে একজন মানুষের জীবন রক্ষা করা সম্ভব এমন বাস্তবতার বিষয়টি বিবেচনায় নিয়ে ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বরগুনায় পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক কর্মশালা

০৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top