শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

পরীক্ষা

[print_bangla]

পরীক্ষা
মোঃ রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর

পরীক্ষাটা সামনে এলে মাথায় পড়ে বাজ,
যেটা ধরি সেইটা দেখি অনেক বাকি রয়েছে আজ।
পরীক্ষা, পরীক্ষা তুমি জীবনের বড় খেলা
পরীক্ষার আতঙ্কে! ভুলেছি তাই সব নাওয়া খাওয়া।

সকাল বিকাল ভাবি এখন
এত পড়া পড়ব কখন
কেমনে যে করিব পাশ,
সারা বছর পড়াশোনা না করে হয়েছি এখন হতাশ

পরীক্ষা ওরে পরীক্ষা বছর খানিক কেটে যেতে হাজির তোমার বেলা,
মনের ভিতর তাড়া দিচ্ছে তোমায় নিয়ে সারা বেলা
পড়ছি যে তাই রাতের বেলা।

এই পরীক্ষা, সেই পরীক্ষা, পরীক্ষার নাই শেষ
পরীক্ষা হঠাৎ পিছিয়ে গেলে আনন্দ লাগে বেশ।
পরীক্ষার কথা মনে হলে মনে লাগে ভয়
তাইতো আল্লাহর কাছে দোয়া করি,
পরীক্ষার শেষে পরীক্ষায় পাশ যেন হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পরীক্ষা

০১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top