
চৌহালী (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে প্রায় বাষট্টি হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে মৎস্য দপ্তর । বুধবার (৯ সেপ্টেম্বর ) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ। উপজেলা টাস্ক ফোর্সের উদ্যোগে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির সমন্বয়ে যমুনা নদীর উমারপুর ইউনিয়নের হাটাইল, হাপানিয়া, দত্তকান্দিসহ কয়েকটি চরে অভিযান পরিচালনা করে ২৫টি আইন দ্বারা নিষিদ্ধ চায়না দুয়ারী জাল যার বাজার মূল্য প্রায় বাষট্টি হাজার টাকা ৷ আনুমানিক ২৫ সেট জাল জব্দ করে বিধি মোতাবেক আগুনে পুড়ে বিনষ্ট করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম বলেন, মৎস্য আইন বাস্তবায়ন ও মৎস্যসম্পদ সংরক্ষণে, জনস্বার্থে ও জীববৈচিত্র্য রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে ৷ এবিষয়ে মৎস্য দপ্তরে জৈষ্ঠ ক্ষেত্র সহকারী মো: শফিকুল ইসলাম অভিযানের বিষয় সত্যতা নিশ্চিত করেছেন।
এ/জে
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...