রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ১২ই আশ্বিন, ১৪৩৩

নবী প্রেমের প্রকৃত পরিচয় তাঁর আদর্শ বাস্তবায়ন: জয়নুল আবেদীন জুবাইর

[print_bangla]

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি-

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, “রাসুলুল্লাহ (সা.) আমাদের সত্য কথা বলা, আমানত রক্ষা করা, অসহায়ের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর হক আদায় এবং মানুষের প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। তাই নবীজির প্রতি ভালোবাসার প্রকৃত প্রকাশ হলো তাঁর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা।” তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের উপজেলা নিয়ে কাজ করুন। অন্য উপজেলা বা জেলার চিন্তা করার প্রয়োজন নেই। আগামী তিন মাসের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি উপহার দিতে হবে।” শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়স্থ ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা শাখা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা শাখার সভাপতি মাওলানা মো. ইদ্রিস আল কাদেরী।
সেমিনারের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য কাজী মাওলানা জাকের হোসাইন আনসারী। প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স.ম. শওকত আজিজ। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস.এম. ফরিদ উদ্দিন, অধ্যক্ষ এম. ইব্রাহিম আত্তারী, যুগ্ম মহাসচিব স.ম. হায়েদ হোসাইন, স.ম. শহিদুল হক ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নির্বাহী সদস্য পীরজাদা এরশাদুল্লাহ রজায়ী, ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সচিব মাওলানা মুহাম্মদ নুরুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সহ-অর্থ সম্পাদক এম. ওয়াহেদ মুরাদ, দপ্তর সম্পাদক এ.এম. মঈন উদ্দিন চৌধুরী হালিম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. আবদুল মান্নান, এস.এম. নজরুল ইসলাম ও মাস্টার জামাল উদ্দিন এবং ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাজী মুহাম্মদ ইফাজ উদ্দিন।
সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা সেলিম উদ্দিন আনোয়ারী, অধ্যক্ষ মাওলানা মুজিবুল হক আনোয়ারী, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা ইদ্রিচ তাহেরী, মাওলানা নুরজ্জামান আল কাদেরী, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা মুসলিম উদ্দিন আনোয়ারী ও গাজী মাওলানা মোজাম্মেল হক কাদেরী। অনুষ্ঠানে প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম. নুরুল আবছার কফিল ও সচিব স.ম. সিরাজুল মনিরসহ স্থানীয় আলেম-ওলামা, ইসলামিক ফ্রন্ট, যুবফ্রন্ট ও ছাত্রসেনার নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নবী প্রেমের প্রকৃত পরিচয় তাঁর আদর্শ বাস্তবায়ন: জয়নুল আবেদীন জুবাইর

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top