রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ১২ই আশ্বিন, ১৪৩৩

কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা

[print_bangla]

জহির রায়হান, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি-

বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠান বেসরকারি উন্নয়ন সংস্থা আশার নিজস্ব অর্থায়নে পরিচালিত শিক্ষা কর্মসূচির সঞ্জীবনী কর্মশালা (২৭ সেপ্টেম্বর) রবিবার সকাল ৯ টা থেকে ২টা পর্যন্ত আশা টেপা মধুপুর ব্রাঞ্চ অফিস কার্যালয়ে সঞ্জীবনী কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত সঞ্জীবনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আশা শিক্ষা কর্মসূচির কেন্দ্রীয় কর্মকর্তা মোঃ সামিউল হক সিনিয়র এডুকেশন ম্যানেজার কেন্দ্রীয় কার্যালয় ঢাকা।মোঃ আনোয়ারুস শাফি এডুকেশন মনিটর আশা রংপুর বিভাগীয় কার্যালয়, মোঃ পিয়াস আহমেদ আশা এডুকেশন অফিসার রংপুর। উক্ত সঞ্জীবনী কর্মশালায় ১০ জন শিক্ষা সেবিকা ও ১ জন শিক্ষা সুপারভাইজার অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আশা এডুকেশন মনিটর মোঃ আনোয়ারুস শাফী ও এডুকেশন অফিসার পিয়াস আহমেদ।সার্বিক সহযোগিতা ছিলেন সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোঃ সাহিনুর আলম ও শিক্ষা সুপারভাইজার মোঃ ফারুক আহমেদ। আশা’র নিজস্ব অর্থায়নে পরিচালিত আশা শিক্ষা কর্মসূচি প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সারাদেশে আশা’র ৫৫০টি ব্রাঞ্চে আশা শিক্ষা কর্মসূচি শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। যার আওতায় রয়েছে ৫৫০ জন শিক্ষা সুপারভাইজার ও ৫৫০০ জন শিক্ষা সেবিকা। ৫৫০ জন শিক্ষা সুপারভাইজার ও ৫৫০০ জন শিক্ষার সেবিকার মাধ্যমে সারা দেশের প্রায় তিন লক্ষ শিক্ষার্থী এই শিক্ষণ সহায়তা সুবিধা ভোগ করছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাউনিয়া টেপামধুপুরে আশার শিক্ষা কর্মসূচি সঞ্জীবনী কর্মশালা

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top