
এমএফএইচ রাজু | পিরোজপুর | ২৭ সেপ্টেম্বর ২০২৬
পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা’র সঙ্গে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের কার্যক্রম ও গণমাধ্যমের সঙ্গে পুলিশের সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন। পুলিশ সুপার সাংবাদিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং পুলিশের কার্যক্রম আরও কার্যকর করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সভায় পিরোজপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।