রবিবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ১২ই আশ্বিন, ১৪৩৩

শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ, অপহরণ রুখতে: ওসি মো. কামরুজ্জামান মিয়া

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি

বগুড়ার, আদমদীঘি উপজেলার, কুন্দুগ্রাম ইউনিয়নের, কুন্দগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী, অপহরণ ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) কুন্দুগ্রাম দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় হল রুমে সকাল সাড়ে ১১ টায়, আয়োজিত এ উন্মুক্ত আলোচনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া।

আলোচনায় (ওসি) মো. কামরুজ্জামান মিয়া, মাদকের ভয়াবহতা, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের ক্ষতিকর দিক তুলে ধরে শিক্ষার্থীদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন, নৈতিক মূল্যবোধ চর্চা এবং শৃঙ্খলাবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আদমদীঘি থানা (ওসি) মো.কামরুজ্জামান মিয়া বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ। তাই শিক্ষাজীবন থেকেই মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। নিজেদের পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও এসব বিষয়ে সচেতন করতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকরা। পাশাপাশি সামাজিক অনাচার ও অপরাধ প্রতিরোধে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সময় আদমদীঘি থানার এস আই, ইউনিয়ন বিএনপি’র সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক/ সহকারী শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ,ও অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শিক্ষার্থীদের সচেতনতাই পারে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ, অপহরণ রুখতে: ওসি মো. কামরুজ্জামান মিয়া

২৭ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top