
জাসমিনা খাতুন
এমন অনেক দিন গেছে, এক-একটা সেকেন্ড এক-একটা জন্মের মতো দীর্ঘ মনে হয়েছে।
এমন অনেক রাত গেছে, এক-একটা অনুপল নীরব সুনামিতে ভেসে গেছে।
সে গেছে, যাক। ক্ষতি কী? এখনো স্বপ্ন দেখি, এখনো স্বপ্ন রঙিন আঁখি , এখনো স্বপ্নের ক্যানভাসে স্বপ্ন আঁকি।
সহজ পৃথিবীর, সহজ মানুষ পেলে এখনো মাটির গন্ধ শুঁকি, ভাবেভরা হাত দুটো ধরে কিছুক্ষণ পাশাপাশি বসি।
যারা ভয় পায় আমার সহজ-সরলতায়, তাদেরও সহজ ভাষায়, সহজ কথায়, হাসিমুখে সহজে বিদায় বলে আসি।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...