
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
শনিবার (২৬ সেপ্টেম্বর ) রাজারবাগ পুলিশ অডিটরিয়াম, ঢাকায় রাজশাহী জেলার বাঘা থানায় কর্মরত এসআই(নিরস্ত্র) মোহা. সিফাত রেজাকে “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” প্রদান করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ, এমপি।
২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য অবদান, চাঞ্চল্যকর ডাকাতি ও অপহরণ মামলার তদন্তে সাফল্য এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এসআই(নিরস্ত্র) মোহাঃ সিফাত রেজাকে এই “পিপিএম (সাহসিকতা)” পদকে ভূষিত করা হয়।
এসআই(নিরস্ত্র) মোহা. সিফাত রেজার এই অসামান্য অর্জন তাঁর পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ এবং জনসেবায় অবদানের ফলশ্রুতি। তাঁর এই গৌরবময় স্বীকৃতি রাজশাহী জেলা পুলিশের সকল কর্মকর্তা ও সদস্যের জন্য এক অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
সদ্য পদকপ্রাপ্ত এসআই নিরস্ত্র মোহা. সিফাত রেজাকে জেলা পুলিশ রাজশাহীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন পুলিশ সুপার রাজশাহী।