বগুড়ায় FAIRDYL ১৮ বোতলসহ অনিতা রানী ঘোষ নামে এক নারী মাদককারবারী গ্রেফতার

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বগুড়া সদর উপজেলা বারোপুর সোনারপাড়া গ্রামস্থ নামুজা থেকে বারোপুরগামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে জনৈক বজলুর রহমানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর বারোপুরগামী যাত্রীবাহী সিএনজির পিছনের সিটে বসা যাত্রীর দেহ ও স্কুল ব্যাগ তল্লাশী করে FAIRDYL ১৮ বোতলসহ শ্রী অনিতা রানী ঘোষ (৩২) কে, গ্রেফতার করা হয়।

অভিযুক্ত গ্রেফতারকৃত আসামী হলো, শ্রী অনিতা রানী ঘোষ (৩২), স্বামী মোঃ রাজিউল ইসলাম, পিতা শ্রীরাম বিলাস ঘোষ, মাতা-শ্রীমতি সুমিত্রা রানী ঘোষ, বর্তমান সাং সেউজগাড়ী, বগুড়া মহানগরের স্থায়ী সাং পারবগুড়া দক্ষিণপাড়া বকুলতলা, বগুড়া মহানগর।

(৩ অক্টোবর) শনিবার, রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় একটা মাদকের চালান পাচার হবে সে অনুযায়ী মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বগুড়া সদর উপজেলা বারোপুর সোনারপাড়া গ্রামস্থ নামুজা থেকে বারোপুরগামী পাকা রাস্তার পূর্ব পার্শ্বে জনৈক বজলুর রহমানের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর বারোপুরগামী যাত্রীবাহী সিএনজির পিছনের সিটে বসা যাত্রীর দেহ ও স্কুল ব্যাগ তল্লাশী করে কোডিন ফসফেটযুক্ত FAIRDYL বোতল ১৮টি ও মোবাইল ফোন ১টি উদ্ধারসহ আসামীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি হিলি থেকে এ মাদকের চালান সংগ্রহ করে বগুড়ায় বিক্রয় করবেন।

উল্লিখিত আসামীর বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোঃ আসলাম আলী মন্ডল বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে চলমান অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ায় FAIRDYL ১৮ বোতলসহ অনিতা রানী ঘোষ নামে এক নারী মাদককারবারী গ্রেফতার

০৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top