
ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে মাদক উদ্ধার: আটক-২
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হক এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই(নিঃ) খায়রুল ইসলাম ও তার সঙ্গীয় অফিসার ফোর্সের মাদকবিরোধী সফল অভিযানে জেলার ধোবাউড়া থানাধীন দক্ষিণ মাইজপাড়া এলাকায় ০৯-অক্টোবর শুক্রবার ৫টা ১০ মিনিটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট যার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা,ও ১০ গ্রাম হেরোইন যার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এবং মাদক বহন কাজে ব্যবহৃত ০১(এক) টি মোটরসাইকেল, মূল্য অনুমান ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকার আলামত জব্দ করা হয়।
আটক মোঃ একরামুল ইসলাম (৩৮)পিতা-মৃত আঃ মতিন, মাতা-মোছাঃ রাবিয়া খাতুন, সাং-ঘিলাগড়া, মোঃ জয়নাল আবেদীন (৪০) পিতা-মোঃ আঃ হাই, মাতা-জহুরা খাতুন, সাং-উত্তর রাণীপুর, উভয়-থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ ডিবি পুলিশ আটক করে।