কাজিপুরে আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত এমপি সেলিম রেজা

[print_bangla]

মোঃ সোহেল রানা কাজিপুর উপজেলা প্রতিনিধি সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের কাজিপুর আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও কাজিপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ সেলিম রেজা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মাদকাসক্তি ও অযথা আড্ডা থেকে দূরে থাকতে হবে। সময়ের সঠিক ব্যবহার করে পড়ার টেবিলে বসতে হবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে। নিজেদের সুশিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে পরিবার, সমাজ তথা দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।

তিনি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফল হতে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম, কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছাকমান আলী, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সভাপতি মোঃ গোলাম মোস্তফা এবং এন এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত এমপি সেলিম রেজা

১০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top