খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

[print_bangla]

সাজু আহমেদ, খাগড়াছড়ি-

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত “দেশ ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান- ২০২৬” কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচির আওতায় আজ ১০ অক্টোবর (শনিবার) শহরের কোর্ট বিল্ডিং এলাকায় কবরস্থানের সৌন্দর্য বর্ধনের টপে জমে থাকা পানি নিষ্কাশন ও ব্লিচিং পাউডার ছিটিয়ে ডেঙ্গু মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং তার আশেপাশে ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে সাধারণ জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য উদ্বুদ্ধ করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, প্রয়োজনীয় সতর্কতা এবং স্বাস্থ্যবিধি-সংক্রান্ত সচেতনতামূলক করা হয়। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা, পরিচ্ছন্নতা ও সম্মিলিত উদ্যোগ। তাই আসুন, আমরা নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি ডেঙ্গুমুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলি। সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রথম পদক্ষেপ। পরিচ্ছন্ন রাখি পরিবেশ, নিরাপদ রাখি জীবন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

১০ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top